পুতুল বউ | পর্ব ১ | bangla choti golpo

 


পুতুল বউ

পর্ব___________১

.

পুতুল বউ | পর্ব ১ | bangla choti golpo
পুতুল বউ | পর্ব ১ | bangla choti golpo 

বাইরে উঠান ঝাড় দিচ্ছে অন্তি।

আজ সারাবাড়ি খুব সুন্দর করে পরিষ্কার করা হয়েছে।একটু পরেই বর পক্ষ এসে পরবে।তাই অন্তি তাড়াহুরো করে এই রোদের মাঝে কাজ করছে আর দরদর করে ঘামছে।

.

অন্তির চাচা উঠানের এককোণে বসে আছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে অন্তির দিকে।

অত্যন্ত ঠাণ্ডা মেজাজের হওয়ায় সারাজীবন বউয়ের সব কথা শুনে এসেছে।কখনো বউয়ের সাথে উচু স্বরে কথা ও বলে নি।কিন্তু অন্তির মুখের দিকে তাকিয়ে আজ নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় কাপুরুষ মনে হচ্ছে।খুব কষ্ট হচ্ছে তার।ভাই ভাবির কথা আজ বড্ড বেশী মনে পড়ছে।আজ যদি অন্তির বাবা মা বেঁচে থাকতো তাহলে কত আনন্দ ই না হতো।হয়তো বাড়ি ভরা কত আত্বীয়-স্বজনেরা থাকতো, বাড়ি টা কতো সুন্দর করে সাজানো হতো।

ভাবীর ও তো কত শখ ছিলো তার একমাত্র মেয়ের বিয়ে নিয়ে। তারা বেঁচে থাকলে হয়তো অন্তি এতোক্ষনে ওর ঘরে বউ সেজে অপেক্ষা করতো বরের জন্য উঠান ঝাড়ুতে ব্যাস্ত থাকতো না, এসব ভেবে ই একটা বড় দীর্ঘ শ্বাস ফেললো।


পাশের ঘরে থেকে অন্তির দুই চাচাতো বোনে মিতা আর সোমার হৈহুল্লোর আর হাসির শব্দ পাওয়া যাচ্ছে।সাথে হয়তো তাদের মা ও আছে।তারা কে কি পড়বে কোনটার সাথে কোনটা পড়লে বেশী মানাবে তাই নিয়ে তারা কথা বলছে।

.

তাদের এসব অন্তি দূর থেকে খুব আগ্রহ সহকারে দেখছে।পেছন থেকে অন্তির চাচা অন্তির মাথায় হাত রেখে বলল....""কিরে মা...হলো তোর??

একটু পরেই তো বর পক্ষ এসে পরবে।যা গোসল করে আয়।""

অন্তি নিচু স্বরে উত্তর দিলো ""জি ছোট বাবা, এখনি যাচ্ছি""

আজ অন্তির ও মনটা খুব খারাপ।সে বিয়ের মানে খুব বেশী না বুঝলে ও এইটুকু বোঝে যে আজ তার এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে।ভেবেই তার মনটা বারবার কেঁদে উঠছে।

.

অন্তি গোসল করছে আর ভাবছে... ""কি করে থাকবে সে নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে???

শুনেছে সে বাড়ি নাকি বিশাল বড়.....বাড়ির মানুষগুলো নাকি অনেক বড়লোক আর তার চেয়ে বেশী অত্বংকের কথা হচ্ছে পাশের বাড়ির ভাবীর  বলা কথাটা।

আজ নাকি অন্য একটা ছেলেকে অন্তির সব মানতে হবে।তার সাথে ই ঐ বাড়িতে যেতে হবে আর রাতে ও নাকি ঐ ছেলেটার সাথে ই একঘরে ঘুমাতে হবে। ভাবতেই ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে তার।

.

এসব ভাবতে ভাবতেই হঠাৎ চাচির গলার শব্দ শোনা গেলো......""বলি নাবাবজাদীর গোসল কি হলো??? ছেলে পক্ষ এসে যদি দেখে যে এখনো নতুন বউয়ের গোসল ই শেষ হয়নি তো সবাই তো আমাকেই বলবে  যে আমি কোনো খেয়াল ই রাখি না ''"জলদি বের হয়ে অপেক্ষা কর তাদের জন্য, বিদায় হ আমার ঘাড় থেকে।তোমায় নিয়ে পড়ে থকলে তো আর হবে না আমার নিজের মেয়ে দুটোর ও তো কোনো ভবিষ্যত আছে না কি???

চাচির কথায় কখনো কিছু মনে না করলেও আজ খুব কষ্ট হচ্ছে কাদোকাদো কন্ঠে জবাব দিলো অন্তি....এই হয়ে গেছে...এখনি বের হচ্ছি চাচি।

.

বের হয়েই অন্তি তার ঘরে চলে গেলো সাথে তার বান্ধবীরাও  আছে। তার মায়ের পুরোনো শাড়ি টা পড়ছে আপাতোত কিন্তু চাচি বলেছে এখন কিছু একটা পড়ে থাকতে পরে বরের বাড়ি থেকে যে কাপড় দিবে সেইটা পড়তে।

.

অন্তির বান্ধবীরা অন্তি আর তার হবু বর কে নিয়ে হাসি ঠাট্টা করছে আর অন্তি এসব শুনে লজ্জায় লাল হয়ে যাচ্ছে।

.

এমন সময় বাইরে থেকে গাড়ির হর্ণ এর শব্দ শোনা গেলো আর হয়তো বর এসে পড়েছে...এতোক্ষন এসবের খেয়াল না থাকলে ও অন্তির বুকের মাঝে ধুকধুকানি বেরে গেছে...হঠাৎ যেনো ভয়টা জড়িয়ে ধরেছে তাকে....

.


next part 

Comments

Popular posts from this blog

Golpo pdf - life story - শিশির বিন্দু পর্ব ৪ - love story - Bangla choti golpo

আপনি কি করে ওয়েবসাইট এর জন্য পোস্ট লেখবেন | কিভাবে ওয়েবসাইটে পোস্ট করব