ঈমান ও ইসলাম ভঙ্গের ১০ কারন - যে কারণে ঈমান চলে যায়
ঈমান ও ইসলাম ভঙ্গের ১০ কারন - যে কারণে ঈমান চলে যায় কোন ব্যাক্তিই জান্নাতে যেতে পারবেনা যতক্ষন না সে পরিপূর্ণভাবে ঈমান আনে । ঈমান আনা বলতে বুঝায় কোন বিষয়ের উপর দৃঢ় বিশ্বাস স্থানপন করা এবং ঈমান বিধ্বংসী কাজ থেকে দুরে থাকা । ইসলামে ঈমান আনায়ন বলতে বুঝায়, যেমন আল্লাহ তাআলা বলেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا آمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَالْكِتَابِ الَّذِي نَزَّلَ عَلَى رَسُولِهِ وَالْكِتَابِ الَّذِي أَنْزَلَ مِنْ قَبْلُ وَمَنْ يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا ‘হে ঈমানদারগণ! তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, সেই কিতাবসমূহের প্রতি, যা তিনি তার রাসূলের উপর অবতীর্ণ করেছেন এবং সেই কিতাবের প্রতি, যা তিনি পূর্বে অবতীর্ণ করেছিলেন। আর যে আল্লাহ, তার ফেরেশতামণ্ডলী, তার কিতাবসমূহ, তার রাসূলগণ এবং শেষ দিবসকে অস্বীকার করবে, সে ঘোর বিভ্রান্তিতে পতিত হবে’ (নিসা, ৪/১৩৬)। রাসূল সাঃ বলেন- ঈমান হচ্ছে- আল্লাহ তা‘আলা, তার ফেরেশতামণ্ডলী, তার কিতাবসমূহ, তার রাসূলগণ এবং পরকালকে সত্য বলে বিশ্বাস করা। এ ছ...