Bangla Golpo pdf - বিষন্নতার শেষ বিকেল (পর্ব ৬) - bangla choti - love story - life story
বিষন্নতার শেষ বিকেল (পর্ব ৬) Bangla Golpo pdf - বিষন্নতার শেষ বিকেল (পর্ব ৬) - bangla choti - love story - life story মেখলা হতাশ চোখে আজকের সেলস রিপোর্টটা দেখছিল। আজকেও তেমন কোনো নতুন অর্ডার নেই। অথচ আইসক্রিমটা যখন লঞ্চ করে তখন এক সপ্তাহেই এক হাজার লিটার আইসক্রিম চলে যায়। তার বেশিরভাগই বাকিতে। এরপর যত দিন গেছে ততই অর্ডার কমে এখন প্রায় শুন্যের কাছে। প্রথমে এত বেশি বিক্রি দেখে ও আরও দশ হাজার লিটার আইসক্রিম বানানোর কাঁচামাল অর্ডার করেছিল। অথচ এদিকে যেগুলো প্রথমে বিক্রি করেছিল তারই টাকা পায়নি। উলটো এগুলোর মেয়াদ চলে গেলে সব নাকি ফেরত আসবে। ভাবনাটা ভাবতেই ও দিশেহারা বোধ করে, এতগুলো টাকা লস হয়ে যাবে! ইশ, বাবার কাছে ও দাঁড়াবে কি করে? যদিও বাবা ওকে আশ্বাস দিচ্ছে যে ব্যবসায় প্রথমে এমন হয়। কিন্তু কি করে যে ঘুরে দাঁড়াবে ও ঠিক বুঝতেই পারছে না। ঠিক এমন সময় মোবাইলে একটা মেসেজ আসে। মেখলা নিরাসক্ত ভঙ্গিতে মেসেজটা খুলে থমকে যায়, রাফসানের মেসেজ!! দ্রুত পড়ে, 'আজ বিকেলে কি একটু ফুচকা খাওয়ার সময় হবে? আমি অপেক্ষা করব।' কোথাও যেন একটা ভূমিকম্প হয়, মাথাটা কেমন ঘুরিয়ে ওঠে। বার বার ও মেসে...