Bangla Golpo - বিষন্নতার শেষ বিকেল (পর্ব ৫) - love story - bangla choti golpo - life story
বিষন্নতার শেষ বিকেল (পর্ব ৫) Bangla Golpo - বিষন্নতার শেষ বিকেল (পর্ব ৫) - love story - bangla choti golpo - life story আজ ছুটির দিন। কামরান আহমেদ দুপুরের খাবার খেয়ে বারান্দার আরাম কেদারায় হেলান দিয়ে শুয়ে আছন। মেখলা পাশে একটা উঁচু টুলে বসে বাবার কপালটা চেপে দিচ্ছে। কামরান সাহেবের এই মুহুর্তটা খুব ভালো লাগে। মেয়ের সাথে টুকটাক গল্প হয়। মেখলা দুই আঙুল দিয়ে দু'পাশ থেকে কপালের চামড়াটা মাঝখানের দিকে টেনে এনে মৃদু গলায় জিজ্ঞেস করে, 'আচ্ছা বাবা, একটা আইসক্রিম ফ্যাক্টরি দিতে কত টাকা লাগে?' কামরান আহমেদ আরামে চোখ মুদে ছিলেন, মেখলার প্রশ্নটা শুনে একবার চোখ খুলেন, তারপর আবার চোখ বন্ধ করে বলেন, 'হঠাৎ আইসক্রিম ফ্যাক্টরির খোঁজ নিচ্ছিস যে?' মেখলা মাথাটা চাপতে চাপতে বলে, 'বাবা, আমি নিজের একটা আইসক্রিম ব্র্যান্ড দাঁড় করাতে চাই।' কামরান সাহেব চোখ বন্ধ করেই মাথা দোলান, বলেন, 'বাবার ব্যবসায় বসবি না তাহলে?' গলায় একটা অভিমান টের পায় মেখলা। বাবার মাথায় আদরে হাত বুলিয়ে বলে, 'অবশ্যই বসব বাবা, তার আগে আমি নিজে একটা কিছু করে দেখতে চাচ্ছি। আমি আবিস্কার করলাম এই একটা...