Bangla Golpo | শুধু তোমারই জন্য পর্ব ৩১-৩২ | bangla choti golpo
শুধু তোমারই জন্য পর্ব ৩১-৩২ Bangla Golpo | শুধু তোমারই জন্য পর্ব ৩১-৩২ | bangla choti golpo আনিতা দুম করে উঠে বসলো। সবার মুখের দিকে একবার তাকিয়ে দেখলো সবাই ওর দিকেই তাকিয়ে আছে। আনিতা সেদিকে কোনো পাত্তা না দিয়ে সবাইকে অবাক করে দিয়ে কাবার্ড থেকে একটা ড্রেস নিয়ে খোঁড়াতে খোঁড়াতে ওয়াশরুমে চলে গেলো। আহিয়ান কিছুক্ষণ আনিতার যাওয়ার দিকে তাকিয়ে থেকে ফাইয়াজকে বলে, --"দেখলি তো তোর বোনের কান্ড? দোষ করলি তুই আর তেজ দেখাচ্ছে আমার উপর।" --"বাহ রে! আমি আবার কি করলাম? সব দোষ তো তোরই। তুই তো ওর সাথে সম্পর্ক ভেঙে দিয়েছিলি। তাহলে তেজ তোর উপর দেখাবে না তো আমার উপর দেখাবে?" --"কেন ভেঙেছিলাম আমি? তুই তো মাঝখান থেকে আমায় বন্ধুত্বের দিব্যি দিয়ে দিলি। তাহলে আর কি করতাম আমি?" --"আমি তোকে দিব্যি দিয়েছি বলেই তুই সম্পর্ক ভেঙে দিবি? কেমন ভালোবাসলি তাহলে আমার বোনকে?" --"ফাইয়াজ তো ঠিকই বলেছে আহিয়ান। ও তোকে দিব্যি দিলো আর তুইও সবকিছু শেষ করে দিলি। তাহলে এখন আনিতার তেজ তো তোকে সহ্য করতেই হবে।" ফাইয়াজের সাথে সহমত প্রকাশ করে তন্ময় কথাটি বলে। আহিয়ান চোখ বড় বড় করে তন্ময়ের...