Posts

Showing posts with the label শিশির বিন্দু

Bangla choti golpo - শিশির বিন্দু পর্ব ৭ - love story - life story

Image
  "শিশির বিন্দু" পর্ব- ৭ Bangla choti golpo - শিশির বিন্দু পর্ব  ৭ - love story - life story  - শিশিরবিন্দু! খেয়ে ফেলতে ইচ্ছে করছে এখন তোমাকে! সারপ্রাইজড দিতে এসে তো উল্টো আমি নিজেই সকড! কতো বড় চাপানো স্বভাবের তোমারা ভাবতে পারছো! আমি বাবা হবো অথচ একটা লোক আমাকে জানায়নি খবরটা! তুমি না হয় অভিমানে ছিলে, কিন্তু বাকিরা! - জানে না তো কেউ!  - জানাওনি কাউকে ! - উহুম। - মা কে ও না?  - কাউকে না। - কেন? - সবার আগে তো বেবির বাবার জানার অধিকার । - তুমি জানো, বাবা মা এখন জানলে কতটা খুশি হবে! এমনকি এখন বিয়ে বাড়িতে নতুন আমেজে মেতে উঠবে সবাই! বিন্দু শিশিরের ব্লেজার টেনে বললো,  - ইশ! এখন বলবে না কাউকে!  - কতক্ষণ চাপা রাখবে!  - যতক্ষন রাখা যায়।  শিশির হুট করেই তাকে কোলে উঠিয়ে বললো, - বেবিদের বাবা যে এতো বড় আনন্দ চাপা রাখবে না! শিশিরবিন্দু! আমি ভাবতে পারছি না তুমি সবার কাছে লুকিয়ে রেখেছো কিভাবে! মা কি কিছুই বুঝতে পারেনি! - আমিই তো জানলাম মাত্র তিনদিন আগে। শিশির তাকে খাটে বসিয়ে দিয়ে জুতা খুলতে লাগলে বিন্দু নিষেধ করলো। শিশির শুনলো না। সে জুতা খুলতে খুলতে বললো, - আ...

Bangla choti golpo - শিশির বিন্দু পর্ব ৬ - love story - life story

Image
  "শিশির বিন্দু" পর্ব- ৬ Bangla choti golpo - শিশির বিন্দু পর্ব ৬ - love story - life story  এতো দূর  ভ্রমণ করে আসায় তারা ক্লান্ত। মামীরা সেই ক্লান্তি নাশের ব্যাবস্থাও করে দিলো। তাদের বিশ্রামের জন্য আলাদা রুমের ব্যবস্থা করে দিলো। শীতুল তার কাজিনদের সাথে আড্ডা জমিয়েছিলো, আফসানা ফেরদৌসির বকাবকিতে সে বিন্দুর সাথে ঘুমাতে চলে গেলো। ঢাকা ও অন্যান্য দূরদূরান্ত  থেকে যারা গিয়েছে সবাই সন্ধ্যায় ঘুমিয়ে পড়েছে। খুব সকালে বাড়ির পিচ্চিসহ সবাই উঠে পড়েছে। পিচ্চিগুলো জেগেছে স্বভাবের কারণে আর বড়রা জেগেছে কাজের তাড়ায়। কিশোর-কিশোরীরা অন্য সময় এই শীতে দশটার আগে উঠে না কিন্তু আজ জেগে উঠার কারণ অনেক কাজিন একসাথে হয়েছে আর তারা সবাই মিলে কুয়াশাচ্ছন্ন সকালে ঘুরে বেড়াবে৷ ঢাকার তুলনায় প্রচুর শীত এখানে। কেননা পাশেই হিমালয় পর্বত। তারা শীতের কাপড়চোপড় পরে  কয়েকজন মিলে বেরিয়ে পড়লো আশপাশ ঘুরে দেখার জন্য। শীতের শেষ সময়। কুয়াশার উপস্থিতিও তুলনামূলক কম। অন্ধকার মুছে আলো ফুটে গেছে সেই কখন! তবে সূর্যের দেখা মিলেনি এখনো। হয়তো কিছুক্ষণের মধ্যেই দেখা দিবে! আকাশ পরিষ্কার ভুবন ঘোলাটে, বাড়ির পাশের সরু পথ অত...

Bangla Golpo pdf - bangla choti golpo - শিশির বিন্দু পর্ব ৫ - Bangla love story

Image
  "শিশির বিন্দু" পর্ব- ৫ Bangla Golpo pdf - bangla choti golpo - শিশির বিন্দু পর্ব ৫ - Bangla love story  চিঠিটা পড়ার পর না চাইতেও কেন জানি ভেতরটা দুমড়েমুচড়ে যাচ্ছে! হাত কাপছে, পা আর দাঁড়িয়ে থাকতে সমর্থ হচ্ছে না! বিন্দু সেখানেই মেঝেতে বসে পড়লো! চোখ থেকে টুপটাপ শব্দ করে অশ্রুবিন্দু চিঠির উপর পড়ছে! হামাগুড়ি দিয়ে চিৎকার করে কাদতে পারলে হয়তো মনের ভেতরে অবস্থিত ভারি পাথরটা তুলোর মতো হালকা হয়ে যেতো! কিন্তু তা করতে যে সক্ষম নয় সে! কঠিন পাথর সরু ও আঁকাবাঁকা রেখায় ফেটে মুখ থেকে বেরিয়ে এলো কিছু শব্দ,  "তোমার কথা অমান্য করেনি তোমার শিশিরবিন্দু। এক ফোটা অশ্রুবিন্দুও মাটিতে লুটিয়ে পড়তে দেইনি আমি। সবটা তোমার ভালোবাসায় লিখিত পত্রে জমা করে রেখেছি! তুমি আমাকে এভাবে না জানিয়ে চলে গেলে কেন! একটা বার প্রাণ ভরে দেখার সুযোগটাও কেন আমি পেলাম না! আবার কবে আসবে তুমি! আবার কবে দেখবো তোমায়! এভাবে হঠাৎ করে এতোটা রিক্ততা কেন আমাকে দিয়ে গেলে! তোমার শিশিরবিন্দু রাগ না করলেও যে খুব অভিমান করে ফেললো তোমার উপর! জানিয়ে গেলে যতটা না কষ্ট পেতাম তার চেয়েও শতগুণে কষ্ট দিয়েছো এভাবে লুকিয়ে গিয়ে! এক পলক দেখার সু...

Golpo pdf - life story - শিশির বিন্দু পর্ব ৪ - love story - Bangla choti golpo

Image
শিশির বিন্দু পর্ব- ৪ Golpo pdf - life story - শিশির বিন্দু পর্ব ৪ - love story  - Bangla choti golpo  মোটামুটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে কয়েক ঘন্টা পরেই তারা সিলেটের মৌলভীবাজার শহরে চলে এলো। এক বন্ধুর সাথে কথা বলে শিশির থাকার ব্যবস্থা আগেই ঠিক করে রেখেছিলো। সে বিন্দুকে নিয়ে সেখানেই উঠলো। রুমে এসে সময় নষ্ট না করে তারা ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য প্রস্তুত। শিশির বিন্দুকে জিজ্ঞেস করলো,  - বিন্দু, কিছু খাবে? - উহুম। - ক্লান্ত লাগছে? - নাহ। - দৃষ্টি সুধায় হ্যাঁ, ওষ্ঠ সুধায় না! এ কোন মুহুর্ত বেগম , যে শিশিরকে ফেলছে দোটানায়! - বেগমের অজানা! শিশির শব্দ করে হেসে উঠল৷ আর বিন্দু তার হাসিতে লজ্জিত! তার লজ্জা বাড়িয়ে দিতে শিশির বললো, - ক্লান্তি নাশ করে দিবো?  - ঘুমাবে না?  শিশির কানে কানে ফিসফিস করে বললো,  - ঘুমাতে আসিনি তো, এসেছি মধুচন্দ্রিমায়। বাইরে কি দেখোনি তুমি, জ্বলজ্বল করছে প্রকৃতি রূপালী জ্যোছনায়!  সকালে শিশিরের সিলেটি বন্ধুর সাথে দেখা করলো তারা। অত:পর বেরিয়ে পড়লো ভ্রমণে! সারি সারি পাহাড়, পাহাড়ে পাহাড়ে উঁকি দিয়ে ধেয়ে চলেছে জলধারা, সবুজ অরণ্যে ছেয়ে আছে পথঘাট! এ-ই তো অপরূ...

Bangla Golpo pdf - শিশির বিন্দু পর্ব ৩ - bangla choti golpo - love story - life story

Image
  "শিশির বিন্দু" পর্ব- ৩ Bangla Golpo pdf - শিশির বিন্দু পর্ব ৩ - bangla choti golpo - love story - life story  প্রতিদিনই চলেছে ফোনে টুকটাক প্রেমালাপ। অবশেষে আজ শিশিরের ঘরে বিন্দু। মাথা নিচু করে বিছানার মাঝামাঝিতে বসে আছে রাঙা বধু। দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করতেই ধুক করে উঠলো বিন্দুর প্রাণ! কানে ভেসে এলো সুরেলা কণ্ঠে কিছু শব্দ। " আকাশে ফুটে উঠেছে এক টুকরো চাঁদ। ঝলমলে করেছে অন্ধকার রাত! রাঙা পায়ে পদার্পণ করেছে দেখো গৃহবধু। রশ্মি ছাড়িয়ে গৃহে, নিরিবিলি বসে আছে আলোকিত কামরায়। এ যে আমার গৃহ চাঁদ।" কথাগুলো বলতে বলতে এতোক্ষণে শিশির বিন্দুর কাছে চলে গেছে। বিন্দুর মনের ভেতর ধুকপুকানি যেন শতগুণে বেড়ে গেছে! শিশির বিছানায় পাশাপাশি বসে আবার বললো,  "ওগো লজ্জাবতী নারী, লজ্জায় কেন নতশির তুমি! আজ পরপুরুষ নহে, তোমারই জীবনসঙ্গী আমি। উদয়ন করো মুখখানি, দৃষ্টিতে হারাবো তোমাতে ওগো মোর রানী।" বিন্দু যেন লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে! হাত পায়ে কম্পনও ধরে গেছে! এভাবে কেন বলছে লোকটা! তার মনের অবস্থাটা কি একটুও বুঝতে পারছে না! বিন্দুকে মাথা তুলে সোজা না হতে দেখে শিশির মৃদু হাসলো। হাত বা...

Bangla Golpo pdf - শিশির বিন্দু পর্ব ২ - bangla choti golpo - love story - life story

Image
  "শিশির বিন্দু" পর্ব- ২ Bangla Golpo pdf - শিশির বিন্দু পর্ব ২ - bangla choti golpo - love story - life story পরদিন বিন্দু রিকশায় করে ভার্সিটিতে যাচ্ছে। মাঝ পথে থাকাকালীন হঠাৎ করেই কেউ চলতি রিকশায় লাফিয়ে উঠে পাশে বসে পড়লো। বিন্দু চমকে উঠেছে! ভয় পেয়ে প্রায় অন্যদিকে হেলেও পড়ছিলো। সাথে সাথেই লোকটা তাকে টেনে সোজা করে বললো,  - আরে! এখনই তো পড়ে যেতে! এতো ভয় পেয়ে গেছো তুমি! বিন্দু শিশিরকে দেখে অবাক হলো এবং দৃষ্টি নিচের দিকে নামিয়ে লজ্জিতভাবে বললো,       - এভাবে হঠাৎ করে লাফিয়ে উঠলে তো ভয় পাবোই!  - সরি, ভয় পায়িয়ে দেওয়ার জন্য। তুমি একপাশে চেপে আছো বলে এভাবে লাফিয়ে উঠলাম। এতে নিশ্চয়ই আমার কোনো দোষ নেই! রিকশায় একা চড়লে কেউ এক পাশে চেপে বসে! পাশের সিট ফাঁকা থাকলে তো যে কেউ দখল করে নিবে! সবসময় মাঝামাঝিতে বসবে।  - ওকে। শিশির একটা হাত বিন্দুর পেছনে রেখে গা ঘেঁষে বসলো। বিন্দু খুব অসস্তিবোধ করছে। লজ্জাও লাগছে খুব! এই লোকটাকে দেখলে এতো লজ্জা কোথা থেকে আসে তার নিজেরও জানা নেই। তার দৃষ্টি নিচের দিকে দেখে শিশির বললো,  - বিন্দু, এনি প্রব্লেম?  - উহুম। - তাহল...

Bangla choti golpo - শিশির বিন্দু সূচনা পর্ব - bangla golpo pdf - love story - life story

Image
"শিশির বিন্দু" সূচনা পর্ব  Bangla choti golpo - শিশির বিন্দু  সূচনা পর্ব - bangla golpo pdf - love story - life story  "বিন্দু, আজ ভার্সিটিতে যাওয়ার প্রয়োজন নেই। ছেলেপক্ষ আসবে।" "মা, কি শুরু করেছো বলোতো! তিন চারদিন আগে না মাত্র দেখে গেলো! সামনে পরীক্ষা আমার। ক্লাস এতো মিস করলে চলবে!" " দু একদিনে কিছু হবে না। পরীক্ষা দেড়ি আছে আরও। উনারা মনে হয় আজ আংটি পড়িয়ে যাবে।" " এক দেখাতেই তোমাদের মনে লাড্ডু ফুটে উঠেছে!" "কিহ!" "না, কিছু না।"  অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা দিবে এবার বিন্দু। পরীক্ষা শুরু হতে পনেরো বিশ দিনের মতো বাকি আছে। গত সপ্তাহে ছেলে পক্ষ এসে দেখে গিয়েছিলো বিন্দুকে। পছন্দ হয়েছে তাদের। ছেলে ইতালি থাকে। কাজের পাশাপাশি পড়াশোনার শেষ ধাপও সেখানেই সম্পাদিত হয়েছে। বিয়ের পর আবার চলে যাবে। সেখানে সবকিছু গুছিয়ে আবার একেবারের জন্য দেশে চলে আসবে। তাই বিয়ের জন্য ছেলের বাবা তাড়াহুড়ো করছেন। বিন্দুর বাবা মা-ও গত পরশু দেখে এসেছেন। তাদেরও পছন্দ হয়েছে। বাড়ি তাদের বাড়ি থেকে বেশি দূরে না। এলাকার এ প্রান্ত আর ওপ্রান্ত! পূর্ব পরিচিতই তা...